Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুবলীগ সভাপতি ফরিদ আহমেদ কারাগারে
  • থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে নারী শ্রমিক আহত
  • প্রতিবেশীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • যশোরে ছাত্র মেস থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
  • যশোর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা মহাসড়কের ধারে পশু হাট ইজারা দেয়া হবে না
  • বিসিবির কাউন্সিলর নির্বাচিত শান্তনু ইসলাম সুমিত
  • খরতাপে পুড়ছে খুলনাঞ্চল
  • যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ‘শতভাগ অনিয়মমুক্ত খাদ্যবিভাগ দাবি’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ছাত্র মেস থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreমে ১৭, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
যশোরে ছাত্র মেস থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার একটি ছাত্র মেস থেকে ইব্রাহিম খলিল রিপন (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল ৫ টায় শহরের মশিউর রহমান সড়কে অবস্থিত স্বপ্নবিলাস নামে একটি ছাত্রমেস থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

নিহত রিপন চট্টগ্রাম জেলার মৌসুমী আবাসিক এলাকার শফিউল্লাহর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় সাত থেকে আট বছর আগে রিপন চট্টগ্রামের পারিবারিক বাসা ছেড়ে যশোরে চলে আসেন।

এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। যশোরে তিনি বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করেন বলে পরিচয় দিতেন। গত এক বছর ধরে তিনি কদমতলা মোড়ের ‘স্বপ্ন বিলাস’ মেসের একটি একক কক্ষে ভাড়া থাকতেন।

ছাত্রাবাস কর্তৃপক্ষের তথ্য মতে, গত শুক্রবারের পর থেকে রিপনের দেখা মেলেনি। ঘটনার দিন সকাল থেকে ডাকাডাকি করেও ঘরের দরজা না খোলায় পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে রিপনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

কর্তৃপক্ষ আরও জানান, রিপন প্রায় এক বছর ধরে এখানে রয়েছেন। রুম ভাড়া নেওয়ার সময় তিনি নিজের নাম মুনসুর হোসেন এবং পাসপোর্ট অফিসে চাকরি করেন বলে জানান। তবে, রুম ভাড়া দেয়ার সময় তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র কিংবা অন্য কোনো কাগজপত্র নেয়া হয়নি

ছাত্র মেসের ম্যানেজার মিলন হোসেন বলেন, সকাল থেকে ডাকাডাকি করা হলেও তার কোন সাড়া শব্দ না পাওয়ায় পুলিশে খবর দেয়া হয়।

যশোর কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মুমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। শুরুতে নিহতের নাম মুনসুর হোসেন জানতে পারলেও তার আসল নাম ইব্রাহিম খলিল রিপন। তিনি চট্টগ্রামের বাসিন্দা। তবে কেন এতদিন নাম পরিচয় গোপন রেখে এখানে অবস্থান করছেন, আর কীভাবে মারা গেলেন তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তদন্ত শেষে জানা যাবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যুবলীগ সভাপতি ফরিদ আহমেদ কারাগারে

মে ১৭, ২০২৬

থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে নারী শ্রমিক আহত

মে ১৭, ২০২৬

প্রতিবেশীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

মে ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.