Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় প্রেমঘটিত বিরোধে যুবক খুন আহত ১
  • কেশবপুরে ১০০ জন দুগ্ধ খামারিকে নিরাপদ দুধ উৎপাদনে প্রশিক্ষণ
  • শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
  • সুন্দরবনে জেলে হত্যা : দোষীদের শাস্তির আশ্বাস বন প্রতিমন্ত্রীর
  • শার্শায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত
  • জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • যশোরে এলপি গ্যাসের সাত দোকানে অভিযান  জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreমে ১৯, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা
রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে জানিয়ে মাদক নিয়ন্ত্রণে অভিযান জোরদার করা, মৎস্যঘের দখল ও সরকারি রেকর্ডভুক্ত খাল দখলকারীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

পাশাপাশি বাজার মনিটরিং জোরদার এবং মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে দৃশ্যমান করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জরুরি পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তীকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা নিতে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব আল রশিদকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাই, রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক তাহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং হুড়কা ইউপি সচিব হরিপদ সরকার প্রমুখ।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে লবণ বিতরণ কার্যক্রমের কথা জানানো হয়।

একই সঙ্গে কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদানসহ জাল টাকা সনাক্তকরণের বিষয়ে আলোচনা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় প্রেমঘটিত বিরোধে যুবক খুন আহত ১

মে ১৯, ২০২৬

কেশবপুরে ১০০ জন দুগ্ধ খামারিকে নিরাপদ দুধ উৎপাদনে প্রশিক্ষণ

মে ১৯, ২০২৬

শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

মে ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.