Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শামস-উল-হুদা একাডেমিতে গ্রাসরুট উৎসবে শিশুদের উচ্ছ্বাস
  • যশোরে ত্রিমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৪
  • যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ দুই নারী আটক
  • শার্শায় শিশু ধর্ষণ চেষ্টা : একজন আটক
  • যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
  • কামারশালার টুংটাং শব্দ জানান দিচ্ছে আসছে কোরবানি (ভিডিও সহ)
  • বেনাপোলে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

banglarbhoreBy banglarbhoreমে ২৩, ২০২৬No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া চাউলিয়া পেট্রোল পাম্পের কাছে ত্রিমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘুনি পূর্বপাড়ার ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়ার বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া গ্রামের আনোর আলী (৭০)।

আহতরা হলেন, সৌভিক সাহা (৪) ও সাজ্জাদ হোসেন (২৮)। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান চাউলিয়া তেল পাম্পের সামনে পৌঁছালে একটি ইজিবাইকসহ অপর একটি যানবাহনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আইয়ুব আলী ও বৃষ্টি সাহার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোর আলীকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহত সৌভিক সাহা ও সাজ্জাদ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। তাদের অভিযোগ, মহাসড়কের ওই স্থানে প্রতিরোধক নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে ঝু^ঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

দুর্ঘটনার পর যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও ইজিবাইক উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শামস-উল-হুদা একাডেমিতে গ্রাসরুট উৎসবে শিশুদের উচ্ছ্বাস

মে ২৩, ২০২৬

যশোরে ত্রিমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৪

মে ২৩, ২০২৬

যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

মে ২৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.