Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শামস-উল-হুদা একাডেমিতে গ্রাসরুট উৎসবে শিশুদের উচ্ছ্বাস
  • যশোরে ত্রিমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৪
  • যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ দুই নারী আটক
  • শার্শায় শিশু ধর্ষণ চেষ্টা : একজন আটক
  • যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
  • কামারশালার টুংটাং শব্দ জানান দিচ্ছে আসছে কোরবানি (ভিডিও সহ)
  • বেনাপোলে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ত্রিমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৪

banglarbhoreBy banglarbhoreমে ২৩, ২০২৬No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
যশোরে ত্রিমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৪
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া হাইওয়ে তেল পাম্প এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সৌভিক সাহা (৪)। সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাবা সুজন সাহা।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির ভারি যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। পরে সামনে থাকা একটি ইজিবাইকে সজোরে ধাক্কা দিলে ত্রিমুখি সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত হন মণিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮) ও শিশু সৌভিক সাহা। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

এর আগে একই দুর্ঘটনায় আরও তিনজন নিহত হন। নিহতরা হলেন, ঘুনি পূর্বপাড়া এলাকার মৃত হাসান আলী মোল্লার ছেলে ও ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া এলাকার মৃত কালু শেখের ছেলে আনোর আলী (৭০)। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।

কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শামস-উল-হুদা একাডেমিতে গ্রাসরুট উৎসবে শিশুদের উচ্ছ্বাস

মে ২৩, ২০২৬

যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

মে ২৩, ২০২৬

যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ দুই নারী আটক

মে ২৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.