Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
  • অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
  • যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল
  • যশোর শিক্ষা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান
  • যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
  • অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
  • অভয়নগরে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি,আতঙ্ক
  • স্ত্রীকে খুঁটির সাথে বেঁধে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১১, ২০২৬

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জীবননগরে র‌্যালি ও আলোচনা 

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১১, ২০২৬
Facebook Twitter WhatsApp
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জীবননগরে র‌্যালি ও আলোচনা 
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা :
চুয়াডাঙ্গার জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার এ কর্মসূচি পালিত হয়। দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি ক্যান্সার, হৃদরোগসহ নানা জটিল রোগের অন্যতম কারণ। পাশাপাশি তামাক চাষের ফলে পরিবেশ ও অর্থনীতির ওপর বিরূপ প্রভাবের বিষয়টিও তুলে ধরা হয়।

বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে তামাকমুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তামাক ও ধূমপান নিয়ন্ত্রণে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস

যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.