Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা
  • নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
  • অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
  • যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল
  • যশোর শিক্ষা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান
  • যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
  • অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
  • অভয়নগরে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি,আতঙ্ক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১১, ২০২৬

রামপালে যুব ও স্বেচ্ছাসেবক দল নেতাদের নামে মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১১, ২০২৬
Facebook Twitter WhatsApp
রামপালে যুব ও স্বেচ্ছাসেবক দল নেতাদের নামে মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা :
রামপাল উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমানসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ সমাবেশ, থানা ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রামপাল থানার সামনে এ অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী মিছিল নিয়ে থানা চত্বরে জড়ো হন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যেই উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান ও বিএনপি নেতা আ. ওহাব, এসএম জাহাঙ্গীর কবির, এস,এম জগলুল কবিরসহ ৫ জন নেতা-কর্মীর নামে মামলা করে হয়রানি করা হচ্ছে। এই ধরনের হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তারা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের ডাক দেয়া হবে। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় মসজিদ চত্বরে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহসভাপতি শেখ আব্বাস আলী, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দল নেতা নাসিম প্রমুখ। সামাবেশ চলাকালে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থানা ও উপজেলা প্রশাসনের অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস

যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.