Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা
  • নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
  • অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
  • যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল
  • যশোর শিক্ষা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান
  • যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
  • অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
  • অভয়নগরে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি,আতঙ্ক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১১, ২০২৬
Facebook Twitter WhatsApp
অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা ডেস্ক :
২১ বছর অপেক্ষার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই জয়ে সিরিজ জয়ের সম্ভাবনাও উঁকি দিচ্ছিল। প্রথম ম্যাচে হারের ধাক্কায় অস্ট্রেলিয়া মিচেল মার্শকে দেশ থেকে উড়িয়ে আনলেও দ্বিতীয় ওয়ানডেতে তাকে খেলায়নি। রিজার্ভে থাকা রাইলি মেরিডিথকে একাদশে নিয়েও লাভ হয়নি। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ।

বড় লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন তানজিদ হাসান তামিম। জাভিয়ার বার্টলেটের গুড লেংথের বল সামনের পায়ে খেলতে গিয়ে কট এন্ড বোল্ড হন এই ওপেনার। দুই বল খেলে রানের খাতা না খুলেই বিদায় নেন তিনি। পরের বলে ফিরে যেতে পারতেন নাজমুল হোসেন শান্তও। তবে রিভিউ নিয়ে বেঁচে যান বাঁহাতি এই ব্যাটার।

এরপর শান্তকে নিয়ে ইনিংস টেনেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এই দুজনের ব্যাটেই বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। ১০ ওভারে বাংলাদেশ ১ উইকেটে ৫৪ রান তুলে নেয়। শুরু থেকে দারুণ খেলছিলেন সৌম্য। বলের সঙ্গে পাল্লা দিয়ে রানও তুলছিলেন। তবে হাফ সেঞ্চুরি তুলে নিতে পারেননি তিনি। ৪৭ বলে ৪২ রান করে আউট হন বাংলাদেশের ওপেনার।

এর ফলে দ্বিতীয় উইকেটে শান্তর সঙ্গে তার ৮৬ রানের জুটি ভাঙে। এরপর লিটনকে নিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০০ রানে নিয়ে যান শান্ত। এরপর শান্তও ফিরেছেন হাফ সেঞ্চুরির আগে তাকে আউট করেন মেরিডিথ। শান্ত ৪১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। যদিও শুরুতে আউট দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে শান্তকে আউট করে অজিরা।

ব্যাট হাতে সাবলীল লিটন দাসও ইনিংস বড় করতে পারেননি। তিনি ২১ রানের বেশি করতে পারেননি। ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। তিনি ১৪ বলে ১৫ রান করেন। এরপর বাংলাদেশকে পথ দেখিয়েছেন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাটে দারুণ নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। মিরাজ ২২ ও হৃদয় অপরাজিত ছিলেন ৪০ রানে।

বৃষ্টির কারণে ইনিংসের শেষদিকে আগেভাগেই শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং। তারা ৪২ ওভারে ১৮৭ রান তুললেও। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ১৯২। আগের ম্যাচে টসে জিতে আগে বোলিং নিয়ে হারের স্বাদ পেয়েছিল অজিরা। এবার আর সেই ভুল করেনি সফরকারীরা।

যদিও টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় বলেই তাসকিন আহমেদের বলে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দেন কুপার কনোলি ও ম্যাট রেনশকে। ২৫ রানে চতুর্থ উইকেট হারানোর পরও স্বস্তি মেলেনি সফরকারীদের। তানভীর ইসলাম দ্রুত আরও দুটি উইকেট তুলে নিলে ৮১ রানেই ৬ উইকেট হারিয়ে বসে তারা।

সেখান থেকে ইনিংস গড়ার দায়িত্ব নেন মার্নাস লাবুশেন ও জ্যাভিয়ের বার্টলেট। সপ্তম উইকেটে তারা শতরানের জুটি গড়ে দলকে বড় বিপর্যয় থেকে বের করে আনেন। দীর্ঘ সময় বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রণে রাখার পর শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন তাসকিন। তিনি ৪৮ বলে ৫২ রান করা বার্টলেটকে বোল্ড করে ফেরান।

বৃষ্টি নামার আগে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৮৭ রান। ল্যাবুশেন তখন ৫৫ রানে অপরাজিত ছিলেন। ২৭ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার ছিলেন মুস্তাফিজ। তাসকিন ৩ উইকেট নিলেও ৩৩ রান খরচ করেন তিনি। দুটি উইকেট নেন তানভির ইসলাম।

 

 

 

 

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা

নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.