Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ
  • মণিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ
  • চৌগাছায় বিএনপি কর্মী হত্যা : দুই সন্দেহভাজন পুলিশ হেফাজতে
  • রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নাশকতা বিরোধী শোডাউন
  • শিষ্ঠাচারবহির্ভুত রাজনীতির বিরুদ্ধে শার্শা ও বেনাপোল পৌর শ্রমিক দলের বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা
  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গদখালীতে র‌্যালি, বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা
  • জয়তী সোসাইটির উদ্যোগে ইয়োগা দিবস পালন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৩, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গদখালীতে র‌্যালি, বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গদখালীতে র‌্যালি, বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা

“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে হাড়িয়া পরিবেশ ক্লাবের উদ্যোগে গদখালী বাজার সংলগ্ন টাওড়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ দীপংকর দাস। সভাপতিত্ব করেন হাড়িয়া পরিবেশ ক্লাবের সভাপতি মনজুর আলম এবং সঞ্চালনা করেন স্মার্ট প্রকল্পের এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার বাপ্পী কুমার অধিকারী।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি, পরিবেশ বিষয়ক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা ও সবুজায়নের ওপর গুরুত্বারোপ করেন।

পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ছাড়াও শিক্ষার্থী, উদ্যোক্তা ও পরিবেশ ক্লাবের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া পরিবেশ ক্লাবের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে বর্জ্য ব্যবস্থাপনা বিন ও গাছের চারা হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহায়তায় পরিচালিত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যাণ্ড রিসাইলেন্ট ট্রান্সফরমেশন (এসএমএআরটি) প্রকল্পের ফুল উপ-প্রকল্প বাস্তবায়ন করছে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)। ঝিনাইদহ জেলার ১৩টি ইউনিয়ন এবং যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ৪টি ইউনিয়নসহ মোট ১৭টি ইউনিয়নে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ

মণিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

চৌগাছায় বিএনপি কর্মী হত্যা : দুই সন্দেহভাজন পুলিশ হেফাজতে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.