Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আ. লীগের বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল ( ভিডিও সহ )
  • মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ
  • মণিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ
  • চৌগাছায় বিএনপি কর্মী হত্যা : দুই সন্দেহভাজন পুলিশ হেফাজতে
  • রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নাশকতা বিরোধী শোডাউন
  • শিষ্ঠাচারবহির্ভুত রাজনীতির বিরুদ্ধে শার্শা ও বেনাপোল পৌর শ্রমিক দলের বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা
  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গদখালীতে র‌্যালি, বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৩, ২০২৬

চৌগাছায় বিএনপি কর্মী হত্যা : দুই সন্দেহভাজন পুলিশ হেফাজতে

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
চৌগাছায় বিএনপি কর্মী হত্যা : দুই সন্দেহভাজন পুলিশ হেফাজতে
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড়ের গার্ড বিএনপি কর্মী আতিয়ার রহমান হত্যা ঘটনায় দুই সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এ ঘটনায় সোমবার (২২ জুন) বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

নিহত আতিয়ার রহমান (৪২) উপজেলার লস্করপুর গ্রামের ছবেদ আলীর ছেলে। তিনি বেড়গোবিন্দপুর বাওড়ে গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন আতিয়ার রহমান। পরে রোববার বিকেলে বেড়গোবিন্দপুর বাঁওড়ের একটি ক্যানেলে কচুরিপানার নিচে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলা, পেট ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

হত্যাকাণ্ডের পরপরই সন্দেহভাজন হিসেবে উপজেলার ফতেপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে ওসমান (৩০) ও লস্করপুর গ্রামের মৃত ইনাত উল্লার ছেলে সোজাউদ্দীন (৬০) নামর দুই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে জোহরের নামাজ শেষে বিকেল সাড়ে তিনটার দিকে লস্করপুর মাঝেরপাড়ায় নিহত আতিয়ার রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে লস্করপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, “এ বিষয়ে ঘটনার দিন দুইজন সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ মামলা করেনি। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আ. লীগের বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল ( ভিডিও সহ )

মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ

মণিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.