Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল
  • আনোয়ার হোসেন বিপুল, হাজী সুমন, লিটুসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
  • র‌্যাবের হাতে প্রধান আসামি গ্রেপ্তার, বিচার দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৪, ২০২৬

যশোরে সাড়ে তিন লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে সাড়ে তিন লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় জেলার আট উপজেলায় মোট ৩ লাখ ৫৪ হাজার ২৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার দুপুরে যশোর সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা।

সিভিল সার্জন জানান, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ এবং রাতকানা রোগ প্রতিরোধে এই উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের শিশুদের মধ্যে এই ভিটামিন ঘাটতির প্রবণতা বেশি দেখা যায়। তিনি মায়েদের উদ্দেশ্যে বলেন, লাল শাক, পাকা কলা, মিষ্টি কুমড়া এবং পাকা আমের মতো দেশীয় ফল ও শাকসবজি খাওয়ালে শিশুদের দেহের এই ঘাটতি প্রাকৃতিকভাবেই কিছুটা পূরণ করা সম্ভব। তবে সুস্থ ও সবল প্রজন্ম গঠনে সঠিক সময়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি।

সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন যশোরে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪৪ হাজার ৬১২ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৯ হাজার ৬৫২ জন শিশুকে একটি করে লাল রঙের উচ্চ ব্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে জেলার ৩ লাখ ৫ হাজার ২৬৪ জন শিশুকে।

এই ক্যাম্পেইন বাস্তবায়নে জেলার আট উপজেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ৫ হাজার ২১৭ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। জেলাজুড়ে মোট ২ হাজার ৩০১টি কেন্দ্র  ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৯টি স্থায়ী কেন্দ্র, ২ হাজার ২৫৬টি আউটরিচ কেন্দ্র, ৩০টি অতিরিক্ত কেন্দ্র এবং ৬টি ভ্রাম্যমাণ কেন্দ্র থাকবে।

কর্মসূচি তদারকি ও বাস্তবায়নে ১ হাজার ৩৮ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ৪ হাজার ৪৭৯ জন বেসরকারি স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবেন।

আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে। ওই দিন সকাল ৯টায় উপশহর শিশু হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.