বাঘারপাড়া সংবাদদাতা :
যশোরের বাঘারপাড়ায় জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এয়াহিয়া আলী। বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন যশোর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আল আমীন, সহকারী পরিদর্শক সুমিত দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশিকুজ্জামান (ভারপ্রাপ্ত), একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান প্রমুখ।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় নারিকেলবাড়ীয় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্স-আপ অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

