Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৪, ২০২৬

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শোক
banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :

যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট রোটারিয়ান, ব্যবসায়ী ও সমাজসেবক ফজলে রাব্বি মোপাশা আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে যশোরের সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মোপাশার ছোট বোন বিপাশা জানিয়েছেন, মঙ্গলবার রাতে হঠাৎ তার বুকে ব্যথা অনুভূত হলে তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার সকালে নেয়া হয় ঢাকার মিরপুর হার্ট ফাউন্ডেশনে। রাতে হার্টে রিং পরানোর কথা ছিলো। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই বোন, আত্মীয়-স্বজন, অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি জানিয়েছেন, রাত ১১টার দিকে ঢাকার সোবহানবাগ জামে মসজিদের সামনে মোপাশার প্রথম জানাজার পর মরদেহ যশোর শহরের বস্তাপট্টি মোড়স্থ নিজ বাসভবনে আনা হবে। বৃহস্পতিবার বাদ জোহর চৌরাস্তা জামে মসজিদের সামনে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফজলে রাব্বি মোপাশার বাবা ফজলুল বারি ছিলেন যশোরে সনামধন্য পূর্বাচল প্রেসের সত্বাধিকারী। সেই সূত্রে তিনি ওই প্রেস পরিচালনা করতেন। সর্বশেষ তিনি যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি নির্বাচিত হন। এছাড়া, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।

মোপাশা ১৯৮২ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন। ক্যান্টনমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসেসিয়েশনের প্রতিষ্ঠাতা সভিপতিও ছিলেন তিনি। এছাড়া যশোর জেলা বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে ফজলে রাব্বি মোপাশা দায়িত্ব পালন করেছেন। তার সংগ্রহশালায় আছে জিয়াউর রহমানের দুর্লভ অনেক স্মৃতি ও ছবি।

ফজলে রাব্বি মোপাশার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

ক্যান্টনমেন্ট কলেজ যশোর ৯৪ বন্ধু ফোরামের সভাপতি সাইদুজ্জামান সহিদ এবং সাধারণ সম্পাদক ডক্টর কাজী কামরুল ইসলাম পারভেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.