Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে
  • এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮
  • যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )
  • গৃহবধূকে যৌন নিপীড়নে থানায় মামলা বিএনপি নেতার মীমাংসা!
  • রাজনৈতিক সহিংসতায় খুলনা বিভাগে ১১খুন, নিহত বেশির ভাগই বিএনপির
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২, ২০২৬

বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২, ২০২৬
Facebook Twitter WhatsApp
বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
বাঘারপাড়ার রায়পুর গ্রামের যুবক সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী পিতা-পুত্রকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন, কৃষ্ণনগর গ্রামের আবু হাসান মণ্ডল ও তার ছেলে নাজমুস সাকিব।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২৫ মে সকালে রায়পুর গ্রামের আবু হানিফ ও তার ছেলে সাহাবীর রায়পুর বাজারে ৫০ মণ ধান বিক্রির জন্য নিয়ে যান। প্রতি মণ ১,১৭০ টাকা দরে আসামি হাসান মণ্ডলের কাছে ধান বিক্রির চুক্তি হয়।

তবে ওজন কম দেয়া নিয়ে প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আসামি হাসান মণ্ডলের নির্দেশে ছেলে সাকিব আড়তে থাকা একটি ধারালো বার্মিজ চাকু দিয়ে হানিফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

পিতা হানিফকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলে সাহাবীরকেও ছুরিকাঘাতে গুরুতর জখম করে সাকিব। তাদের চিৎকারে বাজারের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া, পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাহাবীরের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সাহাবীর চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন মারা যান। এ ঘটনায় আহত আবু হানিফ কিছুটা সুস্থ হয়ে ৪ জুন হত্যাচেষ্টার অভিযোগে আবু হাসান ও তার ছেলে সাকিবকে আসামি করে আদালতে মামলা করেন।

আদালতের আদেশে ১০ জুন বাঘারপাড়া থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। ২২ জুন আহত সাহাবীরের মৃত্যু হওয়ায় ২৪ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জিত কুমার আদালতে ৩০২ ধারা সংযোজনের আবেদন করেন।

এ মামলার পলাতক দুই আসামি আবু হাসান ও তার ছেলে সাকিব বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। জামিন আবেদনের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮

যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )

গৃহবধূকে যৌন নিপীড়নে থানায় মামলা বিএনপি নেতার মীমাংসা!

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.