সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ‘তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গাড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশন আরা জামান।
অতিথি হিসেবে বক্তব্য জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর রহমান চৌধুরী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি,সদর উপজেলা স্বাস্থ্য পরবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল প্রমুখ।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা সেবা বিষয়ে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় পুরস্কার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস তত্ত্বাবধায়ক জিল্লুর রহমান। সঞ্চালনা করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান।

