Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১২, ২০২৬

আ. লীগ থেকে জামায়াতে : তালার ইবাদুলের বিরুদ্ধে হয়রানি ও মামলার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
আ. লীগ থেকে জামায়াতে : তালার ইবাদুলের বিরুদ্ধে হয়রানি ও মামলার অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরার তালা উপজেলার ব্যবসায়ী ইবাদুল ইসলামের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষকে হয়রানি, মিথ্যা মামলায় জড়ানো এবং সরকার পরিবর্তনের পর দল বদল করে নিজেকে রক্ষার চেষ্টা করার অভিযোগ উঠেছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ইবাদুল ইসলাম দলটির অর্থদাতা হিসেবে সক্রিয় ছিলেন। সে সময় সাবেক সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তিনি বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলার তালিকা করে থানায় দিতেন। এসব মামলায় অনেক নিরীহ ব্যক্তি হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি করেন তারা।

৫ আগস্টের পটপরিবর্তনের পর নিজের ব্যবসা ও ব্যক্তিগত স্বার্থ রক্ষায় তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। এছাড়া ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এক প্রার্থীর পক্ষে বিপুল টাকা ব্যয়ের জনশ্রুতি থাকলেও এর প্রমাণ মেলেনি। বর্তমানে দল পরিবর্তনের মাধ্যমে তিনি অতীতের কর্মকাণ্ড আঁড়াল করছেন দাবি করে ভুক্তভোগীরা তার শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে ইবাদুল ইসলাম বলেন, “আমি একজন ব্যবসায়ী। যখন যে দল ক্ষমতায় থাকে, তখন তাদের সঙ্গে সখ্যতা রাখতে হয়। সে কারণে ছবি তুলতে হয়।” তবে থানায় তালিকা জমা দেয়ার অভিযোগ অস্বীকার করে তিনি এই প্রতিবেদককে তার রাইস মিলে এসে দেখা করার কথা বলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.