Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা জুলাই ১৩, ২০২৬

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ ফুটবল-২০২৬
banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :

যশোরের আর এন রোড ক্রীড়া চক্রের মাঠে খুদে ফুটবলারদের নিয়ে আয়োজিত ‘রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ ফুটবল-২০২৬’ এর দ্বিতীয় দিনে টানটান উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল থেকেই মাঠের চারপাশজুড়ে ভিড় জমান শত শত দর্শক ও ফুটবল অনুরাগী।

দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ‘সি’ গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হয় উরুগুয়ে ও ইরান। মাঠের লড়াইয়ে ইরানকে ২-০ গোলে হারিয়ে সহজ জয় ছিনিয়ে নেয় উরুগুয়ের খুদে ফুটবলাররা।

দ্বিতীয় ম্যাচে ‘ডি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় জার্মানি ও নরওয়ে। দুই দলের খুদে খেলোয়ারদের আক্রমণ ও প্রতি-আক্রমণে মুখরিত ম্যাচে নরওয়েকে ২-০ ব্যবধানে পরাস্ত করে জার্মানি। বিকেল গড়িয়ে সন্ধ্যায় নামার সাথে সাথে মাঠের উত্তেজনা আরও বাড়িয়ে দেয় দিনের তৃতীয় ম্যাচটি ।

‘সি’ গ্রুপের এই ম্যাচে লড়েছে সৌদি আরব ও পর্তুগাল। দুই দলের ডিফেন্সের দারুণ লড়াইয়ে ম্যাচটি শেষ পর্যন্ত ০-০ গোলে ড্র হয়। চতুর্থ ম্যাচে ‘ডি’ গ্রুপ থেকে মাঠে নামে মরক্কো ও নেদারল্যান্ডস। ডাচদের রক্ষণভাগ ভেঙে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।

দ্বিতীয় দিনের সবচেয়ে আকর্ষণীয় এবং শেষ ম্যাচে ‘এ’ গ্রুপ থেকে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ব্রাজিল এবং শক্তিশালী স্পেন। এই ম্যাচে ২-১ গোলে জয়লাভ করে ব্রাজিল। গ্যালারিতে দর্শকদের তুমুল করতালির মধ্য দিয়ে এই রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয় দিনের খেলা।

আয়োজকরা জানিয়েছেন, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও খুদে খেলোয়াড়দের মাঝে এবং দর্শকদের গ্যালারিতে যে অভাবনীয় সাড়া পাওয়া গেছে, তা সত্যিই প্রশংসনীয়। শিশুদের মোবাইল ও অনলাইননির্ভর জীবন থেকে বের করে আবার মাঠমুখী করতে এই টুর্নামেন্ট দারুণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, বিশ্বের জনপ্রিয় ১৬টি দেশের আদলে গঠিত এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলাগুলো আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে এবং ১৬ জুলাই থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের মহারণ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক

যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.