Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুদ্ধবিধ্বস্ত বিশ্বে লালন দর্শন এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত, দিলেন সম্প্রীতির বার্তা
  • চিহ্নিত অপরাধী সাগর আটক
  • যশোরে মহাষ্টমী ও কুমারী পূজায় ভক্তদের ঢল
  • ঝিকরগাছায় গরু বহনকারী নসিমনের ধাক্কায় একই পরিবারের দুই শিশু নিহত
  • পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মণিরামপুরে সরকারি সহায়তার চেক বিতরণ
  • দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
হোম

বাংলার ভোর সম্পাদকের পিতা সৈয়দ নজমুল হোসেনের দশম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

banglarbhoreBy banglarbhoreNovember 8, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
সৈয়দ নজমুল হোসেন-ফাইল ছবি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক

স্বাধীন যশোরের প্রথম দৈনিক স্ফুলিঙ্গের যুগ্ম সম্পাদক ও দৈনিক ভোরের রানার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রবীণ সংবাদপত্র ব্যক্তিত্ব সৈয়দ নজমুল হোসেন-এর দশম মৃত্যুবার্ষিকী ৯ নভেম্বর। ২০১৩ সালের এই দিনে বেলা ১টার দিকে তিনি নিজ বাসায় ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি বাসায় একাই ছিলেন। এর আগের দিন তার ছোট ভাই খুলনার তেরখাদা ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ নকী হোসেন মৃত্যুবরণ করায় তার দাফন কাজে অংশ নিতে সৈয়দ নজমুল হোসেনের স্ত্রী ও একমাত্র ছেলে তার গ্রামের বাড়ি ঝিনাইদহ সদরের কালা লক্ষীপুরে অবস্থান করছিলেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসক ডা. শওকত আলী তাকে প্রাথমিক সেবা দেন। পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছোট ভাইয়ের মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তার মৃত্যু পরিবারটির জন্য অপরিমেয় শোকের হয়ে রয়েছে।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। এছাড়া আগামী শুক্রবার পরিবারের পক্ষ থেকে যশোর, ঝিনাইদহ ও মাগুরার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সৈয়দ নজমুল হোসেন ১৯৪১ সালের ২৭ মার্চ তৎকালীন ঝিনাইদহ মহকুমার কালা লক্ষ্মীপুর গ্রামের বনেদী সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছয় ভাই বোনের মধ্যে চতুর্থ এবং ভাইদের মধ্যে তৃতীয়। শিক্ষাজীবন শেষে কর্মজীবন শুরু করেন তিতাস সার কারখানায়। পরে ওই চাকরি ছেড়ে যোগ দেন সরকারি মুদ্রণালয় অর্থাৎ বর্তমান বিজি প্রেসে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি গ্রামে ফিরে এসে স্থানীয় যুবকদের যুদ্ধে অংশ নেয়ার জন্য সংগঠিত করেন। দেশ স্বাধীন হলে আবারো ফিরে যান ঢাকায়। সেখানে নিজ ব্যবসা শুরু করেন। কিন্তু ৭৫-এর পট পরিবর্তনের পর বাড়ি-দোকান সব হারিয়ে নিঃস্ব অবস্থায় তিনি চলে আসেন যশোরে। এ পথচলায় তার পথপ্রদর্শক ছিলেন রণাঙ্গণের সাথী বীর মুক্তিযোদ্ধা এমএ সালাম। তিনি তার প্রকাশিত সাপ্তাহিক মাতৃভূমি পত্রিকায় কাজ দেন সৈয়দ নজমুল হোসেনকে। সেই থেকে তিনি দীর্ঘ ৩০ বছরের বেশি সময় যশোর থেকে প্রকাশিত নতুন দেশ এবং যশোরের প্রথম দৈনিক ‘দৈনিক স্ফুলিঙ্গ, দৈনিক ঠিকানা, দৈনিক কল্যাণ, বর্তমান দৈনিক, দৈনিক ভোরের রানার-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও সর্বশেষ দৈনিক লোকসমাজ পত্রিকায় বিজ্ঞাপন ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, সৈয়দ নজমুল হোসেনের একমাত্র পুত্র সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতির সম্পাদনা ও প্রকাশনায় যশোর থেকে চলতি মাস থেকেই নিয়মিতভাবে প্রকাশিত হতে যাচ্ছে দৈনিক বাংলার ভোর।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুদ্ধবিধ্বস্ত বিশ্বে লালন দর্শন এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক : প্রতিমন্ত্রী অমিত

    October 19, 2026

    যশোরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত, দিলেন সম্প্রীতির বার্তা

    October 19, 2026

    চিহ্নিত অপরাধী সাগর আটক

    October 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.