Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৮, ২০২৩

জাতীয় পতাকা হাতে যশোরে সংস্কৃতিকর্মীরা বিজয় শোভাযাত্রা

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৮, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক
বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে ‘বিশ্ব মাঝে ছড়িয়ে দাও বিজয়ের জয়গান’ প্রতিপাদ্যে যশোরে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের উদ্যোগে পরিবর্তিত সমূসূচি অনুযায়ি গতকাল বিকেলে এ শোভাযাত্রা হয়।
সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে শহরের ঐতিহাসিক টাউন ময়দান থেকে এ শোভাযাত্রা শুরু হয়। জাতীয় পতাকা হাতে দিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শতাধিক মোটরসাইলে চড়ে এই শোভাযাত্রায় অংশ নেন।
এ সময় ‘সবার মাথায় লাল সবুজের ব্যান্ড। হাতে লাল সবুজের পতাকা। কেউবা মোটরসাইকেলে আবার কেউ বা সুজজ্জিত প্রি-ক্যাপ উঠে এই শোভাযাত্রাতে অংশ নেয়। দেশাত্মবোধক গানের সঙ্গে এই শোভাযাত্রায় উপস্থিতিদের চোখে মুখে ছিলে অন্যরকম বিজয়ের হাসি। যদিও বিরূপ আবহাওয়া থাকাতে এদিন উপস্থিতির হার ছিলো কিছুটা কম।
শোভাযাত্রাতে অংশ নেয়া মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল বলেন, শেখ মুজিবুর রহমানের ডাকে দেশ শত্রুমুক্ত করার জন্য যুদ্ধে গিয়েছিলাম। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পরে যখন বিজয় এসেছিলো, তখনো দলবল-ধর্ম নির্বিশেষে বিজয় উদযাপন করেছিলাম। এখন স্বাধীন দেশে স্বল্প উন্নয়ন দেশ থেকে মধ্যম আয়ের দেশে বিজয়ী উৎসব করছি; অনেক ভালো লাগছে। বিজয়ের এই আনন্দ ছড়িয়ে যাক সবখানে। নারী পুরুষ থেকে ছোট্ট শিশুরাও বড়দের সঙ্গে এই শোভাযাত্রাতে অংশ নিতে দেখা গেছে। দিব্য শংকর নামে এক শিশু বলেন, আমার বাবার সঙ্গে এই শোযাযাত্রাতে এসেছি। মাথায় একটা লাল ব্যান্ডও পরেছি। শোভাযাত্রায় অংশ নেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি ও দৈনিক বাংলার ভোর-এর উপদেষ্টা সম্পাদক হারুণ অর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভপতি দিপংকর দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবনী সুর, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক জয়িতা অর্চনা বিশ্বাসসহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
বিজয়ের ৫২ বছর উদযাপন পর্ষদের আহ্বায়ক হাবিবা সেফা বলেন, বিজয়ের বায়ান্ন বছর উদযাপনে সম্মিলিত সাংস্কৃতিক জোট মঙ্গলবার উপশহর এসএম সুলতান ফাইন আর্ট কলেজে আর্ট (চিত্রাঙ্কন) ক্যাম্পের মধ্য দিয়ে উৎসব শুরু করে। এরপর আজ ঐতিহাসিক টাউন হল ময়দান থেকে বিজয় শোভাযাত্রা হলো। আজ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ঐতিহাসিক টাউন হল ময়দানের শতাব্দী বটমূলের রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে যশোর শহর ও সকল উপজেলার সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ অংশ নেবেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.