নিজস্ব প্রতিবেদক
বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সপ্তাহব্যাপী সংস্কৃতি উৎসবের দ্বিতীয় দিনে রোববার টাউন হল ময়দানের রওশন আলী স্মৃতি মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক।
বিকাল সাড়ে চারটা থেকে রাত ৯ টা পর্যন্ত উৎসব উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা। সংগীত পরিবেশন করে সুরধুনী, শেকড়, সরগম, শ্রুতি, সপ্তসুর, ভবের হাট, সম্মিলিত সাংস্কৃতিক জোট মনিরামপুর উপজেলা ও বাঘারপাড়া উপজেলা শাখা শিল্পীরা। আবৃত্তি করেন- অভিজিৎ, অহনা, তুর্জয়, দিশা, স্বচ্ছ ও প্রথা। লোকসংগীত পরিবেশন করে শিপ্রা পাল, নকুল কুমার, সাদিয়া খাতুন, জাহাঙ্গীর হোসেন ও রীপা রায়।
অনুষ্ঠানের সুর নিকেতন ও মা নৃত্যালয় শিল্পীরা। এছাড়াও মঞ্চে পরিবেশিত হয় নাটক ‘ অপারেশন সার্চ লাউট’ নাসির উদ্দিন ইউসুপ বাচ্চু রচিত এই নাটকটি নির্দেশনা দিয়েছেন আমিনুল ইসলাম।
শিরোনাম:
- আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ
- ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা
- যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২
- মাগুরায় জেলা আওয়ামী লীগর কার্যালয় উদ্বোধনের পাঁচ মিনিটের মধ্যে অগ্নি সংযোগ ভাঙচুর, আটক ৩
- ইরানে হামলার প্রতিবাদে যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
- যশোরে ‘চালডাল’ কর্মীদের বকেয়া বেতন সংকটের সমাধান
- যশোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ
- ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
