Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে নারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়লো বাস
  • মাগুরা : সাত সন্তানের মুখে হাসি ফোটাতে স্বামীহারা মেরির পাশে ইউএনও
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
  • যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন
  • সিডও সনদের দুই ধারার সংরক্ষণ প্রত্যাহার দাবি মহিলা পরিষদের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রথম দিনে যশোরের মোহিত কুমার নাথ, হাবিবসহ ৫৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন

banglarbhoreBy banglarbhoreDecember 10, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি ডেস্ক
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ প্রার্থী। আবেদন নামঞ্জুর হয়েছে ৩২ জনের। আর ৬ জনের প্রার্থিতা অপেক্ষমান রাখা হয়েছে।
গতকাল দিনভর দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করে রিটানিং কর্মকর্তার কাছে বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের শুনানি হয় নির্বাচন কমিশনে। প্রথম দিনে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া ৫৬ জন প্রার্থিতা ফেরত পান। এর মধ্যে রয়েছেন যশোর-২ আসনের এস এম হাবিবুর রহমান, যশোর-৩ মোহিত কুমার নাথ।
৫ ডিসেম্বর আপিল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৬১টি আবেদন পড়েছে নির্বাচন কমিশনে।
গতকাল ১০০ প্রার্থীর আপিল শুনানি হওয়ার কথা ছিল। এর মধ্যে ছয়জন অনুপস্থিত থাকায় ৯৪ প্রার্থীর শুনানি হয়।
এদিন সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনে এ আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে রায় প্রকাশ করা হয়। রায়ে সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে প্রার্থীদের।
গতকাল আপিলে প্রার্থিতা ফেরত পাওয়াদের মধ্যে রয়েছেন- যশোর-২ আসনের এস এম হাবিবুর রহমান, যশোর-৩ মোহিত কুমার নাথ, মুন্সিগঞ্জ-১ আসনে মাহি বি চৌধুরী, পাবনায় ডলি সায়ন্তনী, বগুড়ায় হিরো আলম।
কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী নাসিরুল ইসলাম খান, নোয়াখালী-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী তালেবুজ্জামান ও খুলনা-৪ আসনে তৃণমূল বিএনপির কো-চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান প্রার্থিতা ফিরে পেয়েছেন।
এছাড়া টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার, জামালপুর-২ আসনের জিয়াউল হক, চট্টগ্রাম-৮ আসনের আবদুস সালাম, বরগুনা-১ আসনের খলিলুর রহমান প্রার্থিতা ফিরে পেয়েছেন।
বাতিল হয়েছে টাঙ্গাইল-৫ স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিব, জামালপুর-২ আসনে জাকের পার্টির প্রার্থী আবদুল হালিম মন্ডল, স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা, চট্টগ্রাম-৪ আসনের মোহাম্মদ ইমরানের প্রার্থিতা।
প্রার্থিতা ফিরে পেয়েছেন মুন্সিগঞ্জ-২ মো. বাছু শেখ, খুলনা-৪ এস, এম, মোর্ত্তজা রশিদী দারা, যশোর-৬ হোসাইন মোহাম্মদ ইসলাম, ঢাকা-১২ খোরশেদ আলম খুশু, টাঙ্গাইল-৬ কাজী এটিএম আনিছুর রহমান বুলবুল, রংপুর-২ মো. জিল্লুর রহমান, কুষ্টিয়া-১ মহা. ফিরোজ আল মামুন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কেশবপুরে নারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়লো বাস

    September 4, 2026

    মাগুরা : সাত সন্তানের মুখে হাসি ফোটাতে স্বামীহারা মেরির পাশে ইউএনও

    September 4, 2026

    সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.