Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
  • সিরাতুন্নবী (সা.) উপলক্ষে চৌগাছায় আলোচনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফেরি থেকে নদে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার

banglarbhoreBy banglarbhoreDecember 11, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মুঠোফোনে কথা বলতে বলতে চলমান ফেরি থেকে নদে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ তিন দিন পর ভাসমান অবস্থায় পাওয়া গেছে। গতকাল ভোরে ফেরির পন্টুনের পাশে নিখোঁজ বৃদ্ধ ফজলুল হকের (৭০) লাশ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা লাশটি উদ্ধার করেন।
গত শুক্রবার রাত ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদে ফেরি পার হওয়ার সময় ফজলুল হক পড়ে ডুবে যান। ফজলুল হক পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের বাসিন্দা। গতকাল ভোরে নদ থেকে লাশ উদ্ধারের পর মোরেলগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ ফজলুল হকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোরেলগঞ্জে স্টেশনের ওয়্যারহাউস ইনস্ট্রাক্টর প্রবীর দেবনাথ বলেন, ঘটনার পরপরই নিখোঁজ ফজলুল হককে উদ্ধারে অভিযান শুরু করি। নদের গভীরতা ও স্রোতের কারণে আমরা ওই বৃদ্ধের মরদেহ খুঁজে পাইনি। পরে ভাসমান অবস্থায় আমরা তাঁর মরদেহ উদ্ধার করেছি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ সামসুদ্দীন বলেন, নদে পড়ে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ফজলুল হকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026

    যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.