Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভূ কম্পনে ভবনে ফাটল, উদ্বিগ্ন স্থানীয়দের প্রতিকার দাবি
  • যশোরে অবৈধভাবে মবিল বোতলজাত : লাখ টাকা জরিমানা
  • যশোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
  • শহর অন্ধকার থাকবে না, লাগানো হবে সিসি ক্যামেরা
  • নলতা শরীফের অনন্য ইফতারে প্রতিদিন যোগ দেন ৬ হাজার মানুষ
  • সাতক্ষীরায় এম.আর. খান শিশু হাসপাতালে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ ৬ পদে!
  • চৌগাছায় দুই দোকান থেকে ৬ হাজার লিটার জালানি জব্দ 
  • আন্তর্জাতিক নারী দিবস যশোর সনাকের মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নির্বাচনী বিধিমালা : দেশি অস্ত্র নিয়ে মিছিল, আটক ১

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১১, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকূপায় নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মিছিল করার অপরাধে সাবুল ইসলাম সাবু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শৈলকূপা থানার ওসি ঠাকুর দাস মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বিকেলে উপজেলার ভাটই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাবু ভাটই গ্রামের বাসিন্দা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত রোববার বিকেলে শৈলকূপার ভাটই বাজারে একদল যুবক নৌকা প্রার্থী আব্দুল হাইয়ের পক্ষে দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মিছিল করে এবং জনমনে আতংকের সৃষ্টি করে! মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পরিপন্থি ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে তাকে আটক করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শৈলকূপা থানার ওসি ঠাকুর দাস মণ্ডল জানান, নির্বাচন কমিশনের ঘোষিত বিধিমালা বাস্তবায়নে আমরা জিরো টলারেন্সে নীতি অবলম্বন করছি। আটক সাবুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভূ কম্পনে ভবনে ফাটল, উদ্বিগ্ন স্থানীয়দের প্রতিকার দাবি

মার্চ ৮, ২০২৬

যশোরে অবৈধভাবে মবিল বোতলজাত : লাখ টাকা জরিমানা

মার্চ ৮, ২০২৬

যশোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মার্চ ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.