অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরের নওয়াপাড়া মডেল ডিগ্রি কলেজ রোভার স্কাউটের গ্রুপ বার্ষিক তাবুবাস দিক্ষানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মডেল কলেজের অধ্যক্ষ মুহিদুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, খুলনা বিভাগীয় রোভার লিডার প্রতিনিধি প্রফেসর শহিদুল ইসলাম, যশোর জেলা সম্পাদক আবু সাইদ, প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আরএসএল ইমদাদুল হক, নওয়াপাড়া সরকারি কলেজের আরএসএল ইউসুফ আলী, যশোর মুক্ত রোভার স্কাউট গ্রুপ ইমরান হোসেন, লিডার রাকিব হোসেন প্রমুখ। রোভার স্কাউট গ্রুপ বার্ষিক তাবুবাস দীক্ষানুষ্ঠানে মোট ৪৩ জন কলেজ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !