নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ সংসদীয় আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাড. জহুরুল হক জহিরকে বিজয়ী করার লক্ষে অভয়নগর উপজেলার
শ্রীধরপুর ইউনিয়নে আলোচনা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জাতীয় পার্টি এ সভার আয়োজন করে। আজ (১৪ ডিসেম্বর) বিকেলে শংকরপাশা বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন জাপার সভাপতি নাজমুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাপার সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর শিকদার, বাঘারপাড়া উপজেলা জাপার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরফদার, শ্রীধরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বাঘারপাড়া উপজেলা যুব সংগতি সভাপতি সুলাইমান শিকদার, কৃষক পার্টির সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মশিউর রহমান ও তরুণ পার্টির সভাপতি ইদ্রিস মোল্লাসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাড. জহুরুল হক জহিরকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
শিরোনাম:
- সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
- দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
- ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
- লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
- শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
- যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
- দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
- ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ