ঝিকরগাছা প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াপদাহ মাঠ বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করে সংগঠনটি। এ সময় শহীদদের স্মরণে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এইচএম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য ইসমাইল হোসেন, জাহাঙ্গীর হোসেন, রকি হোসেন, সবুজ হোসেন, ঝিকরগাছা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঝিকরগাছার সাধারণ সম্পাদক শামীম হোসেন প্রমুখ।
শিরোনাম:
- ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের আঘাতে শ্বশুরের মৃত্যু
- শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির
- ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ
- শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে নানা কর্মসূচি গ্রহণ জেলা প্রশাসনের
- ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি
- যশোরে চাকরি মেলায় এসে চাকরি নিয়ে ফিরলেন ১৪৯ জন
- ডুমুরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত
- ২৭৯ কোটি টাকার পরও মৃতপ্রায় ভৈরব বাঁচাতে নামলেন উষা