নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-০৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এস এম ইয়াকুব আলী তার ঈগল প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন।
গতকাল সন্ধ্যায় উপজেলার সামনে বিপুল সংখ্যক কর্মী সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঈগল প্রতীকের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য অফিস উদ্বোধন করেন তিনি। এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় এস এম ইয়াকুব আলী বলেন, আমাকে ভোট প্রদানের মাধ্যমে আমাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সহযোগিতা করবেন। এছাড়া আমি মণিরামপুরের অবহেলিত এবং বঞ্চিত মানুষের পাশে থাকতে পারি সেজন্য আমার জন্য মণিরামপুরবাসী দোয়া করবেন। ভয়ভীতির উর্ধ্বে থেকে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি ঈগল প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে আমাকে নির্বাচিত করবেন। আমি যেন একটি সুন্দর সমাজ উপহার দিতে পারি মণিরামপুরবাসীকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা ও ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু, নেহালপুর ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন, যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা সাবেক ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেন প্রমুখ। পরে পৌর শহরে একটি প্রচার মিছিল বের করে।
শিরোনাম:
- রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
- যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
- নাগরিক সেবার মান বাড়াতে ঝিকরগাছা ইউএনওর সঙ্গে এনসিপি মতবিনিময়
- অভয়নগরে চিকিৎসক ও সরঞ্জাম সংকট,বন্ধের পথে পরিবার পরিকল্পনার ৮ কেন্দ্র
- যশোরে পর্যটন করিডর গড়ার প্রস্তাব
- আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে সাভার ও আদমজী চ্যাম্পিয়ন
- বাল্যবিবাহ রোধ হলেও প্রতিকার হচ্ছে না !