প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে মনিরামপুর-চুকনগর সড়কে যানজট সৃষ্টি ও মোটরসাইকেলে নির্বাচনী শোডাউন করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যশোর-৫ (মনিরামপুর) আসনের নৌকা প্রতীকের এমপি পদপ্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে নির্বাচনী মিছিল ও মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। এতে মণিরামপুর-চুকনগর আঞ্চলিক সড়কে যানজট সৃষ্টি হয়। এ সময় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ঘ) অনুযায়ী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাজী মাহমুদুল হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে ৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। এ সময় নির্বাচনী আচরণবিধি মানার নির্দেশনা দেন রিটার্নিং কর্মক
শিরোনাম:
- ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়
- মণিরামপুরে পটল ক্ষেতের সাথে শত্রুতা : আড়াই লাখ টাকার ক্ষতি
- যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
- যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
- যশোরে মৎস্য হ্যাচারি থেকে অস্ত্রসহ গ্রেফতার ২
- আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারকে হুমকির অভিযোগ
- ঈদ যাত্রায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভোগান্তি
- কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
