Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
  • বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়
  • কালিগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ( ভিডিও সহ )
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের কেন্দ্রে না যেতে হুমকি !

banglarbhoreBy banglarbhoreDecember 19, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর একের পর এক হুমকির অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর অনুসারীর বিরুদ্ধে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে ওই এলাকার স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও ভোটাররা। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর পরই উপজেলার হিন্দু অধ্যুষিত ধলাহরাচন্দ্র ইউনিয়নের প্রতিটা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিচ্ছে নৌকা প্রতীকের প্রার্থীর অনুসারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাসের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল।
ধলাহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁদ আলী বিশ্বাস জানান, নির্বাচনী আচরণবিধি ভেঙে প্রতিদিন বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে ভোট না দেয়ার জন্য হুমকি দিচ্ছে। এমনকি তারা বলছে টেবিলের পরে ব্যালট পেপারে আমাদের সামনে সিল মারতে হবে। তা না হলে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
এ ঘটনায় আমার ইউনিয়নের হিন্দু ভোটারসহ সাধারণ ভোটারদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এসব অভিযোগের বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা দিনার বিশ্বাস জানান, এমন কোনো কিছুই করিনি। মাঝে মাঝে বিকেলের দিকে কয়েকশত মোটরসাইকেল নিয়ে নৌকা প্রতীকের পক্ষে শো-ডাউন দিচ্ছি।
এ ব্যাপারে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া হিন্দু অধ্যুষিত এলাকার ভোটারদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হচ্ছে। অবাধ-সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমরা বদ্ধপরিকর।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন

August 25, 2026

বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা

August 25, 2026

কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.