প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এইচ এম আমির হোসেন গতকাল কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। প্রেসক্লাবের কনফারেন্স রুমে মতবিনিময়কালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তার কাচি প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেছেন, নৌকা প্রতীকের প্রার্থী আচরণবিধি লংঘন করছেন।
লিখিত ও মৌখিকভাবে অনেকবার জানিয়েও আশানুরূপ ফল দেখা যাচ্ছে না। পরবর্তী দিনগুলোতে সুষ্ঠুভাবে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে পারবো কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তার কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। কেশবপুরের বিভিন্ন বাড়িতে বর্তমানে বহিরাগত মানুষের আগমনে সাধারণ ভোটাররা শংকিত হয়ে পড়েছে। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাপ হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম খান, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোসলেম উদ্দিন সরদার, প্রমুখ।
শিরোনাম:
- ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন
- যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন
- লোহাগড়ায় বিএনপির ৬ নেতাকে গণসংবর্ধনা
- জাতীয় পার্টি যশোর জেলার ৭১ সদস্যের কমিটি অনুমোদিত
- মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
- যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ
- যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
- যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন (ভিডিও সহ)
