নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী রনজিৎ রায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সুকৃতি মন্ডল। গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন তারা। রনজিৎ রায়ের আইনজীবী তানজিমুল আলম এবং সুকৃতি মন্ডলের আইনজীবী আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদন শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম গতকাল এ দিন নির্ধারণ করেন। ওই দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৯ ডিসেম্বর এনামুল হক প্রার্থিতা ফিরে পান। হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
শিরোনাম:
- এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
- যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ
- সংস্কারের অভাবে পোড়োবাড়িতে পরিণত মণিরামপুরের নেবুগাতী কমিউনিটি ক্লিনিক
- Deutsche Neue Online Casinos: Dein umfassender Guide für moderne Glücksspielplattformen
- ধর্ম বিশ্বাসের ভিন্নতায় কোন মানুষ পিছনে পড়বে না : অমিত
- যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
- যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু