Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
  • যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ
  • সংস্কারের অভাবে পোড়োবাড়িতে পরিণত মণিরামপুরের নেবুগাতী কমিউনিটি ক্লিনিক
  • Deutsche Neue Online Casinos: Dein umfassender Guide für moderne Glücksspielplattformen
  • ধর্ম বিশ্বাসের ভিন্নতায় কোন মানুষ পিছনে পড়বে না : অমিত
  • যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ব্যথায় কাতর মাশরাফি : প্রচারনায় ভোলার ভক্ত

banglarbhoreBy banglarbhoreDecember 22, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল প্রতিনিধি
নির্বাচনের তফশিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার শুরু হয়েছে ১৮ ডিসেম্বর থেকে। তবে হাঁটুর ইনজুরির কারণে এখনো প্রচারে নামতে পারেননি নড়াইল-২ আসনের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। তার পক্ষে প্রচার চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীরা।
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন দলটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
স্বজনদের সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে হাঁটুর ব্যথা বেড়েছে মাশরাফির। এতদিন বাড়িতে চিকিৎসা নিলেও ১৩ ডিসেম্বর থেকে ব্যথা বাড়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এখন অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
সব ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর থেকে প্রচারে নামবেন তিনি। প্রথমে নিজ ইউনিয়ন মাইজপাড়া থেকে তার প্রচার শুরু হবে।
এদিকে, দ্বিতীয় বারের মত নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী হয়ে শারীরিক অসুস্থতার কারণে প্রচারণায় নামতে না পারলেও তাঁর ভালোবাসায় ১০ হাজার প্রচারপত্র নিয়ে ভোলার চরফ্যাশন থেকে নড়াইলে ছুটে এসেছেন রাজীব নামে এক প্রতিবন্ধী যুবক।
২১ ডিসেম্বর সন্ধ্যার দিকে নড়াইলে পৌঁছান এই ভক্ত।
নড়াইলে এসেই তিনি খুজে বের করেছেন মাশরাফির প্রচার কেন্দ্র। দেখা করেছেন মাশরাফির বাবা আর তার বন্ধু-বান্ধবদের সাথে। নড়াইল চৌরাস্তায় নিজের ছাপানো লিফলেট তিনি নিজেই বিলি করছেন।
প্রতিবন্ধী রাজীব বলেন, আমার যখন বয়স ১০ বছর তখন থেকে ভাইয়ের (মাশরাফি) খেলা দেখি।
আমার জীবনের শখ ছিলো ভাইয়ের সাথে একবার দেখা করব। ভাইয়ের সাথে দেখা করতেই আমি এসেছি।
মাশরাফি ভাইয়ের খেলা আমি অনেক পছন্দ করি। ভাই জনগণকে কাছে টেনে নেন, কোনো অহংকার নেই এসব দেখে আমি ছুটে এসেছি।
এরপর ভাইয়ের বাসায় গিয়েছি। মাশরাফি ভাইয়ের বাবা আমাকে আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন।
বিভিন্ন জনের কাছে লিফলেট বিলি করছেন, দলীয় নেতা-কর্মী ও বাদ যাচ্ছে না, তার কাজ তাকেই শেষ করতে এই ভাবনায় ভোলা থেকে এসেছেন রাজীব।
মাশরাফি বাবা গোলাম মুর্তজা স্বপন জানান, মাশরাফির ভক্তরা সারা বছরই আমাদের এখানে আসে। মাশরাফি তার ভক্তদের আগলে রাখেন, আমরাও রাজিবকে স্বাগত জানিয়েছি। তার দেখভাল করছি।
মাশরাফির বন্ধু সাজু বলেন, ভোলা থেকে আসা প্রতিবন্ধী ছেলেটির থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাকে কিছু টাকাও দেয়া হয়েছিল কিন্ত সে তা নেয়নি। সে মাশরাফি ভাইকে ভালোবেসে নির্বাচনী প্রচারণায় এসেছেন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা

    September 4, 2026

    যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    September 4, 2026

    বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.