Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
  • যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ
  • সংস্কারের অভাবে পোড়োবাড়িতে পরিণত মণিরামপুরের নেবুগাতী কমিউনিটি ক্লিনিক
  • Deutsche Neue Online Casinos: Dein umfassender Guide für moderne Glücksspielplattformen
  • ধর্ম বিশ্বাসের ভিন্নতায় কোন মানুষ পিছনে পড়বে না : অমিত
  • যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণসংযোগে সাকিবের প্রীতি ক্রিকেট ম্যাচ

banglarbhoreBy banglarbhoreDecember 22, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা প্রতিনিধি
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গতকাল ভোর থেকেই গণসংযোগ শুরু করেছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। সকালে তিনি মাগুরা পৌরসভার নতুন বাজার সাহা পাড়া, কেশব মোড়, ইসলামপুর পাড়ায় গণসংযোগ করেন। পরে অংশ নেন নোমানী ময়দানে সাবেক ক্রিকেট খেলোয়াড় ও বর্তমান ক্রিকেট লিজেন্ডদের সঙ্গে খেলায়।
গণসংযোগে তিনি বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন ও দোয়া চান।
পাশাপাশি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। সাকিব আল হাসান ভোটারদের মাঝে প্রচারপত্র বিলি করেন।
সাকিব আল হাসান বলেন, ‘আমি রাজনীতি ও ভোটের মাঠে একেবারেই নতুন।
সে তুলনায় মানুষের স্মতঃর্স্ফূত সাড়া পেয়ে আমি বিস্মিত ও অভিভুত। তাদের উৎসাহ, উদ্দিপনা ও সহযোগিতা আগামী দিনের আমার পথ চলাকে সহজ করে দিবে। এখানে এসে বুঝেছি মাগুরা জেলা আওয়ামী লীগ একটি সু-সংগঠিত অবস্থানে আছে। সবাই এক সঙ্গে কাজ করছেন।
এ জন্যে আমার পক্ষে ভোটের মাঠে কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। আশা করছি বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব। আমি মাগুরার জন্য অনেক কিছু করতে চাই। আশা করি এখনকার মানুষ সেই সুযোগ আমাকে দেবে।’
এরপর সাকিব আল হাসান যান মাগুরার ঐতিবাহী মোনানী মায়দান মাঠে।
সেখানে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ক্রিকেটারদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ক্রিকেট লিজেন্ডকে ঘিরে ক্রিড়া ব্যাক্তিত্ব ও স্থানীয়দের মিলনমেলায় রূপ নেয় অনুষ্ঠান।
এ সময় ক্রিকেটারদের পক্ষ থেকে সাকিব আল হাসানকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সাকিবের ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কী, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, অভিনেতা সাব্বির আহমেদসহ মাগুরা জেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সাকিব আল হাসান সেখানে বলেন, ছোটবেলায় মাগুরা শহরের নোমানী ময়দানে এসে বসে থাকতাম। সেখানে ক্রিকেট খেলা শেখাতেন গোর্কি ভাই। একদিন খেলতে চাইলাম। তিনি আমাকে বল করতে বললেন। ফাস্ট বল করতাম। গোর্কি ভাই আমাকে স্পিন বল করতে বললে করলাম। তিনি সেটি পছন্দ করে আমাকে স্পিন বলই করতে বললেন। আর সেই থেকেই হয়ে গেলাম স্পিনার।
এ সময় সাকিব বলেন, ‘আপনারা আমার খবুই কাছের মানুষ। আগামী ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।’
পরে সাকিব আল হাসান নোমানী ময়দানে সাবেক ক্রিকেট খেলোয়াড় ও বর্তমান ক্রিকেট লিজেন্ডদের সঙ্গে খেলায় অংশ নেন। তিনি ব্যাট ও বল হাতে নিয়ে ক্রিকেট খেলে সাধারণ মানুষকে মুগ্ধ করেন। পরে লিজেন্ড চাঁদের হাট, লিজেন্ড নবগঙ্গা, লিজেন্ড গড়াই ও লিজেন্ড মধুমতি দলের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। আর ব্যাট হাতে দুই ওভার বলে ব্যাট চালিয়ে এ প্রীতি ম্যাচের উদ্বোধন করেন সাকিব আল হাসান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা

    September 4, 2026

    যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    September 4, 2026

    বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.