Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২৩, ২০২৩

যশোরে স্যানিটারি দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২৩, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোর শহরের বেলতলা বাজারে দাবিকৃত চাঁদার পাঁচ লাখ টাকা না পেয়ে মেসার্স রাফিদ স্যানিটারি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। সরকারী দলের ছত্রছায়ায় থাকা স্থানীয় একটি সন্ত্রাসী চক্র এই হামলা ও চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত বলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হায়দার আলী অভিযোগ করেছেন।
শহরের জেলরোড এলাকায় গত ২২ ডিসেম্বও বেলা সাড়ে ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত শহরের ঘোপ বউবাজার এলাকার জুয়েল হোসেন, আইয়ুব হোসেন, আরিফ হোসেন, শাহাদৎ হোসেনসহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামি করে হায়দার আলী বাদি হয়ে যশোর কোতয়ালি থানায় মামলা করেছেন।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, শহরের ঘোপ বউ বাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে যুবলীগ কর্মী জুয়েলের নেতৃত্বে কয়েকজন দোকানে এসে ৫ লাখ টাকা চাঁদা চান। এনিয়ে দোকানের ম্যানেজারের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ম্যানেজারসহ অন্যান্য কর্মচারীদের ওপর হামলা করে। ফুটেজে আরও দেখা যায় হামলার এক পর্যায়ে তারা দোকানের বিভিন্ন অংশে ভাংচুর করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হায়দার আলী বলেন, শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ১১ টার সময় আকস্মিক ভাবে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী জুয়েল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার দোকানে ভাঙচুর ও আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় আমার দোকান ভাংচুর ও আমাকে মারধর করে। পরে জিম্মি করে দোকানের ক্যাশ থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকা ও দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। বাকি টাকা দুই একদিনের মধ্যে দেওয়ার কথা বলে। অন্যথায় প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার পর তিনি চরম আতঙ্কের মধ্যে থানা পুলিশের স্মরণাপন্ন হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য জুয়েলের নামে ৪/৫ টি ওয়ারেন্ট থাকলেও সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.