Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইল পিটিআই সুপারের বিরুদ্ধে খাবারের টাকা আত্মসাতের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৩, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল প্রতিনিধি
নড়াইলে আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষনার্থীদের খাবারের টাকায় অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাৎ-এর অভিযোগ উঠেছে পিটিআই সুপারিনটেনডেন্ট শাহিদা খাতুনের বিরুদ্ধে। প্রতিটি প্রশিক্ষনার্থীদের খাবারের জন্য ৪৫০ টাকা বরাদ্দ থাকলেও নিম্ন মানের খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
পিটিআই অফিস সূত্রে জানায়, জেলার তিনটি উপজেলায় পর্যায়ক্রমে সাতটি ধাপে প্রাথমিক বিদ্যালয়ের বাছাইকৃত শিক্ষকদের ১৪ দিন আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে। ১ম ও ২য় ব্যাচ শেষে ইতিমধ্যে ৩য় ধাপে প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণার্থীদের খাবার বাবদ প্রতিদিন ৪৫০ টাকা, দূরত্ব অনুযায়ি যাতায়াত খরচ ও ৭৫০ টাকা সম্মানি দেয়া হবে।
অভিযোগ উঠেছে পিটিআই সুপারিনটেনডেন্ট নির্দেশনায় সকালে নামমাত্র নাস্ত ও দুপুরে ডাল ভাত ও মুরগীর মাংস দিচ্ছেন। রাতে কেউ না থাকায় সেই টাকা বেঁচে যাচ্ছে। সর্বসাকুল্যে ২০০ টাকার খাবার পরিবেশন করা হচ্ছে দাবি নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষকদের। নিম্ন মানের খাবার দিয়ে ৪৫০ টাকার বিল ভাওচার করা হবে বলে অভিযোগ প্রশিক্ষনার্থীদের।
অপরদিকে, প্রশিক্ষণার্থীদের সকাল ৯ টা থেকে শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা রয়েছে। প্রশিক্ষণ শেষে রাতে পিটিআই কেন্দ্র থাকতে হবে।
নীতিমালায় থাকলে ও সুপারিনটেনডেন্ট শাহিদা খাতুনকে ম্যানেজ করে স্ব স্ব গৃহে চলে যাচ্ছেন প্রশিক্ষনার্থীরা। অবৈধ এই সুবিধা পেয়ে খাবারের টাকার অনিয়মে অনেকেই মুখ খুলছে না।
তবে প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে এই অনিয়ম দুর্নীতির বিষয়ে অনেকেই মুখ খুলতে শুরু করছেন বলেই ২য় তৃতীয় ব্যাচের বিষয়ে পিটিআই সুপারিনটেনডেন্ট শাহিদা খাতুন বর্তমান প্রশিক্ষনার্থীদের সাথে সমন্বয় করার চেষ্টা করছেন বলে জানা গেছে।
নড়াইল পিটিআই ইন্সপেক্টর (সাধারণ) প্রশিক্ষক আবু বক্কার সিদ্দিক জানান, খাবারের মান নিম্ন বললে ভুল হবে। খাবারের মান সঠিক আছে। প্রশিক্ষণার্থীদের সকালে ডিম, পুরি, কমলা ও দুপুরে ভাত, ডাল, সবজি, মুরগির মাংস খাওয়ানো হচ্ছে।
এ বিষয়ে নড়াইল পিটিআই সুপারিনটেনডেন্ট শাহিদা খাতুন বলেন, প্রতিটি প্রশিক্ষণার্থীদের খাবারের জন্য ৪৫০ টাকা বরাদ্দ আছে। আমি প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলে ৩৫০ টাকার খাবার দিচ্ছি। বাকি ১শ’ টাকা তাদের নগদ দেয়া হবে। তবে এ ভাবে নগদ দেয়ার কোন নিয়ম নেই। রাতে না থাকার বিষয়ে তিনি বলেন, রাতে কোন শিক্ষক থাকতে রাজি না। যার কারণে এটা নিয়ে আমি জোরাজুরি করিনি। কেউ যদি থাকতে চায় তাহলে থাকবে।
তিনি আরো বলেন, রাতে কেউ না থাকলে তো রাতের খাবার বেচে যাবে এটা স্বাভাবিক।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.