Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নাবিলের গণসংযোগ অব্যাহত

banglarbhoreBy banglarbhoreDecember 27, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের বিভিন্ন স্থানে নির্বাচনী সভা ও গণসংযোগ করেছেন এমপি কাজী নাবিল আহমেদ। গতকাল সন্ধ্যায় খালধার রোডে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
সমাবেশে কাজী নাবিল আহমেদ বলেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়নের গতি ঠিক থাকবে। তাই সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসতে হবে। নৌকার বিজয় হলে শেখ হাসিনার বিজয় হবে। তাই ৭ জানুয়ারি সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দেয়ার কোনো বিকল্প নেই।
জেলা আওয়ামী লীগ সদস্য ও পৌরসভার দুই নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, বীরমুক্তিযোদ্ধ একেএম খায়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক কাজী বর্ণ উত্তম, জেলা মহিলা লীগ সভাপতি লাইজুজ্জামান ও জেলা যুবমহিলা লীগ সভাপতি মঞ্জুন্নাহার সোনালী।
এর আগে ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর মোড়ে পথসভায় কাজী নাবিল আহমেদ বক্তৃতা করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহারের সঞ্চলনায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু ও জেলা মহিলা লীগ সভাপতি লাইজুজ্জামান।
হাশিমপুর বাজারের পথসভায় ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চলনায় বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনিন সোনালী।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন ইছালী ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌসী ইয়াসমিন ও যুবলীগ নেতা ফেরদৌস হোসেন বাবু। এছাড়াও, কাজী নাবিল আহমেদ রাজাপুর মোড় ও শুড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে পথসভা শেষে সাধারণ মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।
এদিকে, সকালে যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে বীরমুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এমপি কাজী নাবিল আহমেদ। সভায় আরও বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, রবিউল আলম, মুজহারুল ইসলাম মন্টু, আবুল হোসেন এবং আফজাল হোসেন দোদুল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.