রাজগঞ্জ প্রতিনিধি
‘উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবারও বঙ্গবন্ধুর প্রতীক নৌকা মার্কায় আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও সরকার গঠন করার সুযোগ দিলে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়ন, শান্তি, সমৃদ্ধশালী সর্বোপরি একটি স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠিত হবে। সুতরাং আরও একবার আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সরকার গঠনের সুযোগ দিন’।
গতকাল দিনভর ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য উপজেলার পশ্চিম এলাকর ঐতিহ্যবাহি ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রচার-প্রচারণা শেষে রাজগঞ্জ বাজারের ঐতিহাসিক জয়বাংলা চত্বরে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আলীর সভাপতিত্বে এ নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে-দুর্নীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সেবামুখি ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করার এবং অবকাঠামো উন্নয়ন, সংবাদপত্রের স্বাধীনতা এবং স্বচ্ছতা, জবাবদিহিতার চর্চার প্রতি আরও বেশি মনোযোগ দেওয়ার অঙ্গীকার করেছেন। রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা হবে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার সমতা থাকতে হবে। একমাত্র আওয়ামী লীগই পারবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। আমাকে নয়- বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট প্রদান করবেন।
এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমাজাদ হোসেন লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান তরুণ আওয়ামী লীগনেতা অ্যাড. বশির আহম্মেদ খান।
সভায় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আব্দুল আলিম জিন্নাহ, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ইউনিয়ন আওয়ামী লীগনেতা হাসেম আলী, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, সহকারী অধ্যাপক ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, এম এম ইমরান খান পান্না, প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটন, তরুণ আওয়ামী লীগ নেতা, চাকলাদার শরিফুল ইসলাম, মনিরুজ্জামান মনি, সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য শিপন সরদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
- যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ
- সংস্কারের অভাবে পোড়োবাড়িতে পরিণত মণিরামপুরের নেবুগাতী কমিউনিটি ক্লিনিক
- Deutsche Neue Online Casinos: Dein umfassender Guide für moderne Glücksspielplattformen
- ধর্ম বিশ্বাসের ভিন্নতায় কোন মানুষ পিছনে পড়বে না : অমিত
- যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
- যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু