Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
  • যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ
  • সংস্কারের অভাবে পোড়োবাড়িতে পরিণত মণিরামপুরের নেবুগাতী কমিউনিটি ক্লিনিক
  • Deutsche Neue Online Casinos: Dein umfassender Guide für moderne Glücksspielplattformen
  • ধর্ম বিশ্বাসের ভিন্নতায় কোন মানুষ পিছনে পড়বে না : অমিত
  • যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সদরের মানুষ চায় শান্তি : মোহিত নাথ

banglarbhoreBy banglarbhoreDecember 29, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ বলেন, এবার সুযোগ এসেছে সদর উপজেলাবাসীর ঐক্যবদ্ধ হওয়ার। সকল অপশক্তির বিরুদ্ধে ঈগল মার্কাকে বিজয় করার। এ উপজেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দিয়ে অপশক্তিকে পরাজিত করতে। সদরে মানুষ চায় বোমাবাজি নয়, সন্ত্রাস নয়, তারা চায় শান্তি। বিগত ১০ বছর আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলেও নাবিল সাহেব এলাকার সমস্যার কথা বলতে সংসদে যাননি। তার ভোট চাওয়ার কোন অধিকার নেই। জনগণ থেকে বিচ্ছিন্ন তিনি।
গতকাল বিকেলে ফতেপুর ইউনিয়নে সিতারামপুরে কর্মীসভা ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। এসময় ফতেপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শত শত ভোটাররা ঈগল প্রর্তীকের স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথের কর্মীসভায় যোগ দেন। এবং ঈগল মার্কাকে বিজয়ী করতে বদ্ধ প্রতিগ বলে জানান।
তিনি আরও বলেন, আমাদের যারা পোস্টার লাগাচ্ছে তাদের ভয় দেখাচ্ছে, বাড়ি বাড়ি যেয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করছে। প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে ভোট কেন্দ্রে যাবেন। আজ জননেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন করার জন্য। তাই আমরা নির্বাচন করছি। এবারের লড়াই হবে একই দলের অত্যাচারিদের সাথে নির্যাতিতদের লড়াই, এবারের লড়াই হচ্ছে ভোটের অধিকার আদায়ের লড়াই। এবারের লড়াই সদরের মানুষকে মুক্ত করার লড়াই।
এর আগে সকাল থেকে রাত পর্যন্ত যশোর শহরের চাঁচড়ার মাহিদিয়া, আরবপুর মৎস্য অফিসপাড়া, গোড়াপাড়া, ষষ্টিতলা, বকচার হুশতলাসহ ১০/১২স্থানে গণসংযোগ করেছেন তিনি।
এসব গণসংযোগ স্থানে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক, যুগ্ম সাধাণ সম্পাদক কাজী শহিদুল হক শাহিন, এসএম ইউসুফ শাহিদ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ পরান, জেলা ছাত্র লীগর সাবেক সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম লিপু, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, সহ-সভাপতি আকরাম হোসেন, শ্রমিক নেতা ও পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল আলম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক হোসেন, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ লিটন হোসেন, সাদেক আলী, যুব মুহিলা লীগ নেত্রী সাদিয়া আফরিন মৌরিন, ছাত্র নেতা রবিউল ইসলাম, যশোর বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদ, সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রিজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অশোক চক্রবর্তী, পৌর শ্রমিক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদ হাসান সুমন, পৌরসভার ৯ নং ওয়ার্ড যুব লীগের সদস্য ডালিম হোসেন, তরুন লীগ নেতা আসাদুল ইসলাম আশা, যুবলীগ নেতা সাদিউল আলিফ, রিপন হোসেন, ফতেপুর ইউনিয়ন যুব লীগ নেতা মনিরুল জামান মনির প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা

    September 4, 2026

    যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    September 4, 2026

    বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.