Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !
  • যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
  • যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
  • ইরানী প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরাইয়েলি হামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর প্রথম বিভাগ ক্রিকেট : সবার আগে সুপার ফোরে আসাদ সংঘ

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগে নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল আসাদ স্মৃতি সংঘ ও আজাদ স্পোর্টিং ক্লাব। যে দলই জিতবে তারা হবে গ্রুপ সেরা, এমন সমীকরণে গতকাল মাঠে নামে দল দুটি। শামস্-উল-হুদা স্টেডিয়ামে ৪২ রানে জয়ে ‘ক’ গ্রুপের সেরা হয়ে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলা আসাদ স্মৃতি সংঘ।
ঘন কুয়াশার কারণে এদিন ম্যাচ শুরু হয় ১১টায়। তাতে ৩৯ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় আসাদ স্মৃতি সংঘের অধিনায়ক জামাল।
ব্যাট করতে নেমে দলীয় অধিনায়কের ফিফটিতে নির্ধারিত ৩৯ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে। জামাল ৭০ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৬৩ রান করেন। এরপাশে মামুন ৭৩ বলে ৭টি চারে ৪০, রাহুল ৯ বলে ১চার ও ছয়ে অপরাজিত ১৬ রান করেন।
বল হাতে আজাদ স্পোর্টিং ক্লাবের মেসবাউল হিরক ২৯ রানে ৩টি, আব্দুল্লাহ, মামুন ও মেহেদি একটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলে রান আউটে কাটা পড়ে সাজঘরে ফেরে মঈনউদ্দিন। অপর ওপেনার সজীব শেখকে বোল্ড করে ইফাত। প্রথম ওভারে দুই উইকেট হারিয়ে ফেলা আজাদ চাপ আর কাটিয়ে উঠতে পারেনি। শেষ দিকে উইকেট কিপার সোহেল রানা মেজবাহ কিছুটা চেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত তা জয়ের ব্যবধান কমানো ছাড়ানো আর কোন প্রভাব পড়েনি। শেষ পর্যন্ত ৩৮ ওভার খেলে তারা ১৪৬ রান করতে পারে। ব্যাট হাতে দলের হয়ে সোহেল রানা ৪৬ বলে ২টি চারে ২৮, মেজবাউল হিরক ও মেসবাহ ২২ রান করে এবং কপিল দেব ১৬ রান সংগ্রহ করেন।
আসাদ স্পোর্টিং ক্লাবের জামাল ৫ রানে ও আসিফ ২১ রানে ২টি করে এবং ইফাত, সাকিব(১), সাকিব(২) ও রনি একটি উইকেট দখল করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি

মার্চ ১১, ২০২৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !

মার্চ ১১, ২০২৬

যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.