বিবি প্রতিবেদক
যশোরে দ্রুতগতির খুলনা-কুষ্টিয়া রুটের গড়াই পরিবহনের ধাক্কায় মনিরুজ্জামান সোহেল (৩৬) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সদরের বারীনগর বাজারের উত্তর প্রান্তে মানিকদিহি নামক স্থানে। নিহত সোহেল সদর উপজেলার হৈবতপুরের সমসপুর গ্রামের বাসিন্দা। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ভ্যানচালক সোহেল সমসপুর থেকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সদরের বারীনগর বাজারের উত্তর প্রান্তে মানিকদিহি নামক স্থানে পৌঁছলে পিছন থেকে একটি গড়াই বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হেমন্ত পোদ্দার জানান, হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হওয়ায় ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !