Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে অস্ত্র কেনাবেচার অভিযোগে র‌্যাবের হাতে আটক ২

banglarbhoreBy banglarbhoreJanuary 4, 2024Updated:January 4, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোরে অস্ত্র কেনাবেচার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গতকাল ভোর রাতে যশোর শহরের সিটি কলেজপাড়ায় র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন গতকাল দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলেজপাড়া এলাকায় বুধবার মধ্যরাতে অবস্থান নেয় র‌্যাবের একটি দল। পরে অভিযান চালিয়ে ইমরুল হাসান ইমরান (২১) এবং কাজী তোফায়েল আহম্মেদ অভি (৩৫) নামে দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পরের সহযোগিতায় অবৈধ অস্ত্র কিনে যশোর জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রি করে। উদ্ধারকৃত ওয়ান শুটারগান কিনে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

নিউজের ভিডিও দেখতেক্লিক করুন

এছাড়া বিভিন্ন সময় অবৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে তারা চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত থাকায় ইমরুল হাসান ইমরান এর বিরুদ্ধে যশোরের ঝিকরগাছা থানায় একটি চাঁদাবজি ও একটি অপহরণ মামলা বিচারাধীন রয়েছে।
সাকিব হোসেন আরও জানান, জব্দকৃত আলামত ও আসামিদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.