Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
  • কোটচাঁদপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত
  • সম্পর্ক জোরদারের আশাবাদ বেনাপোলে নতুন ভারতীয় হাইকমিশনারের
  • পুশ-ইন ঠেকাতে জীবননগর সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত
  • পাইকগাছা উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক কমিটি অনুমোদন
  • যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৪, ২০২৪

যশোর-৫: প্রচারণার শেষদিনে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোরের মনিরামপুরে সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী এম এ হালিম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাত্র ৩ দিন আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোরের মনিরামপুরের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে হালিম বলেন, দেশের প্রধান দুটি বড় রাজনৈতিক দল এ নির্বাচন বয়কট করেছে। তারপরও আমরা জনগণের ভোট পাবো এ আশায় নির্বাচনে অংশ নিয়েছিলাম। জনগণের ভোটে নির্বাচিত হতে চেয়েছিলাম। কিন্তু বেশিরভাগ মানুষ ভোট দিতে আসবে না এটি নিশ্চিত হয়েছি। সে কারণে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে এবং নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। তবে কোন প্রার্থীকে আমি সমর্থন করছি না। আমি আমার ভোটারদেরকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানাচ্ছি।

নিউজের ভিডিও দেখতে ক্লিক করুন

যশোর-৫: প্রচারণার শেষদিনে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী
তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত আমি মাঠে ছিলাম, আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত আমার খোঁজ খবর রেখেছে। তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছিল। নির্বাচন কমিশন সদয় আচরণ করেছে। কিন্তু দুই প্রার্থী (আওয়ামী লীগ মনোনীত ও আওয়ামী লীগ বিদ্রোহী) মুখোমুখি। সংঘাতের আশঙ্কা রয়েছে। এ কারণে আমি সাধারণ ভোটারদেরকে, বিশেষ করে আমার দলীয় নেতাকর্মীদের সংঘাত এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি।
সংবাদ সম্মেলনে মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির নেতা জাকির হোসেন বাবু, রুহুল আমিনসহ নেতারা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প

কোটচাঁদপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.