বিবি প্রতিবেদক
যশোরে রূপসা পরিবহনের ধাক্কায় আল আমিন হোসেন (৩২) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। গতকাল যশোর সদরের বারীনগর এলাকায় কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলামিন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাজেদদিহি গ্রামের হানিফ আলীর ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, গতকাল সকাল ৯টার দিকে বারোবাজার থেকে নসিমন চালিয়ে যশোর শহরে যাওয়ার পথে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলামিন হোসেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে আছে। তবে চালক ও সহকারীরা পালিয়ে গেছে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !