খুলনা প্রতিনিধি
খুলনার বটিয়াঘাটার চক্রাখালী গ্রামে সাংবাদিক ইন্দ্রজিৎ টিকেদারের বাড়িতে খাবারে বিষ মিশিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৩টি মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত ৮ জানুয়ারি গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
সাংবাদিকের পরিবার সূত্রে জানা যায়, অজ্ঞান পার্টির সদস্যরা খাবারে বিষ মিশিয়ে সাংবাদিক ও তার স্ত্রীকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৩ টি মোবাইল নিয়ে গেছে। সাংবাদিক ইন্দ্রজিৎ টিকেদার বলেন, ঘটনার দিন রাত ১২ টার দিকে বাড়িতে ফিরে এসে আমি ভাত খাই। তারপর আমার মাথা ঘুরতে থাকে এবং বমি হয়। এরপর আমি আর কিছু বলতে পারি না। সকালে অনেকের ডাকাডাকিতে ঘুম ভাঙ্গে। তারপর জানতে পারি আমার পরিবার অজ্ঞান পার্টির কবলে পড়েছিল। এখবর জেনে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আল-বেরুনী ও অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল মুস্তাফিজুর রহমান, সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়, বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার, ওসি তদন্ত সঞ্চয় কুমার, এস আই ইমদাদ, এস আই শরিফুল ইসলাম ও এএসআই কৌশিক। এ বিষয়ে জানতে চাইলে অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !