Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৯, ২০২৪

ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি মাশরাফিকে

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল প্রতিনিধি
নড়াইলে এমপি মাশরাফি বিন মর্তুজাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দিনসহ শিক্ষক ও কর্মচারীরা। নড়াইল-২ আসনে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় ভালবাসায় সিক্ত হলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মাশরাফিকে নিয়ে নতুন করে ভাবা শুরু করেছেন নড়াইলবাসী।
সংসদ সদস্যের পাশাপাশি মাশরাফি কি আরো বড় জায়গায় স্থান পাবেন-এ বিষয়টি নিয়ে জেলার সর্বত্র আলোচনা শুরু হয়েছে।
ইতোপূর্বে নড়াইলে উন্নয়নের তেমন কোন ছোঁয়া না লাগলেও মাশরাফি এমপি হওয়ার পর এ জেলায় কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। মাশরাফি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ জেলায় উন্নয়নের ছোঁয়া আগের তুলনায় আরও অনেক বেশি হবে বলে মনে করছেন এলাকাবাসী।
লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান বলেন, মাশরাফির প্রচেষ্টায় নড়াইলে আইটি পার্ক, ইঞ্জিনিয়ারিং কলেজ, নড়াইল সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতকরণ, নড়াইল শহরের ফোরলেন সড়ক, পাসপোর্ট অফিসের নিজস্ব নতুন ভবন, নার্সিং কলেজ, নড়াইল পৌরসভার নতুন ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মিত হয়েছে। জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে প্রায় আড়াইশ’ কোটি টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে। নড়াইলে পাবলিক বিশ্ববিদ্যালয় ও লোহাগড়ায় ইকোনমিক জোন স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
নড়াইল পৌর আওয়ামী লীগের নেতা ও সমাজসেবক বাবু লাল ভট্টাচার্য বলেন, মাশরাফি একজন মানবিক এমপি। তার হাতের স্পর্শে নড়াইল নতুন নড়াইলে পরিণত হয়েছে। তার হাত দিয়ে নড়াইলে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ জেলা আরো সুন্দর হবে, সারা দেশের মধ্যে সেরা হবে। আমরা তাকে (মাশরাফি) আরো অনেক বড় জায়গায় দেখতে চাই।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.