বিবি প্রতিবেদক
যশোরে নারীঘটিত কারণে ছুরিকাঘাতে দুর্জয় (১৯) নামে এক কলেজছাত্র আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শহরের খালধার রোড আখপট্টি এলাকায়। তিনি শহরের বেজপাড়ার বাসিন্দা ও দাউদ পাবলিক এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
আহত দুর্জয় জানান, খালধার রোড এলাকার ফাহাদ তাকে ডেকে নিয়ে যায়। নারীঘটিত বিষয়ে তর্কাতর্কির একপর্যায়ে তাকে ফাহাদ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজওয়ান জানান, তার বাম হাতের উপরের অংশের নিচে এবং বাম হাতের কব্জির উপরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
শিরোনাম:
- তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
- যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
- লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
- আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
- যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
- যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
- লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
- কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
