Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১১, ২০২৪

ঝিনাইদহে বরুন হত্যা : গ্রেফতার ৭, রিমান্ডে ৬

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ঝিনাইদহে আওয়ামী লীগের কর্মী বরুন কুমার ঘোষ হত্যা মামলার সাতজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঝিনাইদহ শহরের হামদহ ও ব্যাপারী পাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটকদের আদালতে পাঠালে আদালত ৬ আসামির রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে কার্তিক, কল্লোল, সবুজ, মুন্না, তরুণ ও আয়ুব হোসেন।
আটক সাতজন হলেন ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার মুন্না ও তরুণ ওরফে হাতকাটা তরুণ, হামদহ ঘোষপাড়া এলাকার কার্তিক ঘোষ ও তার ছেলে কল্লোল ঘোষ, কামাড়কুণ্ডু এলাকার সবুজ হোসেন, হামদহ এলাকার আইয়ুব আলী, ইসলাম পাড়ার নয়ন মিয়া।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান বলেন, আওয়ামী লীগের কর্মী বরুন ঘোষ হত্যা মামলার এজাহার নামীয় সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় বরুন কুমার ঘোষ ঝিনাইদহ শহরের ঘোষপাড়া ব্রিজ মোড় এলাকার একটি দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বুধবার রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯ থেকে ১০ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।
নিহত বরুন কুমার ঘোষ শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা এবং জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর সমর্থক ছিলেন তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.