Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৩, ২০২৪

ঝিনাইদহে যুবককে নির্যাতনের অভিযোগ মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের পিংকি খাতুনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনৈতিক কর্মকাণ্ড, কুপ্রস্তাব ও শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। জনসম্মুখে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতনের অভিযোগে কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই যুবক। গত ১১ জানুয়ারি দুপুরে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী যুবক কোটচাঁদপুর উপজেলার সিঙ্গীয়া গ্রামের বাসিন্দা।
অভিযোগে বলা হয়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন দীর্ঘদিন ধরে ওই যুবককে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছে। এতে ওই যুবক রাজি না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাকে শহরের বলুহর বাসস্ট্যান্ডে একটি দোকানে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করেন পিংকি খাতুন। এ সময় ওই যুবককে ইলেকট্রিক মেশিন দিয়ে বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং মুখে ও শরীরে এলোপাতাড়ি আঘাত করা হয়। এমনকি তাকে খুনের হুমকি দেয়া হয় বলে জানান ওই যুবক।
ভুক্তভোগী ওই যুবক বলেন, আমি বিভিন্ন সময়ে যাত্রা ও মঞ্চে গান পরিবেশন করি। এতে যে টাকা-পয়সা পাই, ভাইস চেয়ারম্যান পিংকি সেটাও আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নেয়। সেই সাথে তাকে অনৈতিক ও শারীরিক সম্পর্ক করতে বলেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় পিংকি তাকে নির্যাতন করেছে। এভাবে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল।
তিনি বলেন, ভাইস চেয়ারম্যান আইনের ঊর্ধ্বে নয়, এত দিন সব সহ্য করেছি। সে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন বলেন, ওই ছেলের সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। সে ছেলে হয়ে মেয়েদের মতো চুল রাখে, উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, এজন্য সামাজিক পরিবেশ রক্ষার জন্য তাকে বোঝানো হয়েছে। এর বেশি কিছু না।
অভিযোগের বিষয়ে তিনি বলেন, থানা থেকে এখনো কোনো খবর পাইনি।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পিংকির বিরুদ্ধে এক যুবক অভিযোগ করেছে। দেখে মনে হয়েছে তিনিও তৃতীয় লিঙ্গের। যতটুকু জানতে পেরেছি তারা আগে একই সাথে চলতো। তবে কোনো একটা বিষয় নিয়ে তাকে তিনি (পিংকি) চড়থাপ্পড় মেরেছে বলে জানতে পেরেছি। অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.