Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরকে মডেল উপজেলা গড়তে চাই : আজিজুল ইসলাম এমপি

banglarbhoreBy banglarbhoreJanuary 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর
কেশবপুর উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। চাঁদাবাজমুক্ত শিক্ষিত যুবসমাজ গড়তে চাই। আমি আপনাদের কাছে স্যার বা সাহেব হয়ে থাকতে চাই না আপনাদের মাঝে সেবক হয়ে চিরদিন বেঁচে থাকতে চাই। আপনারা কেশবপুরকে একটি মডেল উপজেলা করতে আমাকে সহযোগিতা করবেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।
দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত কনিষ্ঠ সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম নতুন মূলগ্রামে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বিকেলে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন এলাকাবাসী।
এ সময় নবনির্বাচিত এমপি আরো বলেন, আমার এলাকাকে বেকার মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলে আমাদের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের দেশে উন্নতি অবশ্যই হবে। কারোর রক্তচক্ষুকে ভয় পাবার নয়, আমাদের কেশবপুরকে আমরাই গড়ে তুলব।
এদিকে শনিবার বিকেলে কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম যুবসমাজের উদ্যোগে নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মূখরর্জী, কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, পৌর কাউন্সিলর জিএম কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক জিএম হাসান, নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুর।
অপরদিকে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার সন্ধ্যায় অপর এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার দাস, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আমুনুল্লাহ গফুর, আবু সাঈদ, ইউপি সদস্য হুমায়ন কবির টিনু, ছাত্রলীগ নেতা শেখ সুজন প্রমুখ। এরপর ভান্ডারখোলা ও জামালগঞ্জ বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আজিজুল ইসলাম। গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের য্গ্মু আহ্বায়ক শামীম রেজা, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মাহফুজ, ইউপি সদস্য হুমায়ুন কবির টিনু, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, টিপু সুলতান,আব্দুল হামিদ, তরিকুল ইসলাম গাজী, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ,শ্রীকান্ত, তুষার হোসেন সহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.