Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ‘চোরচক্রের’ সদস্য শাকিল আটক

banglarbhoreBy banglarbhoreJanuary 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোরে শাকিল হোসেন নামে ‘চোরচক্রের’ এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। শহরতলীর খোলাডাঙ্গার মহিবুর রহমানের বাসায় চুরির অভিযোগে গতকাল দুপুরে সদর উপজেলার কৃষ্ণবাটির নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, আটক শাকিল হোসেন কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা। আটকের পর তার কাছ থেকে খোলাডাঙ্গার মহিবুর রহমানের বাড়ি থেকে চুরি হওয়া মালামালের মধ্যে ১টি থ্রি-পিস উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আটক শাকিল হোসেনকে বিকেলে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তার জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানো আদেশ দেয়া হয় ।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর খোলাডাঙ্গার মহিবুর রহমানের বাসায় তালা দিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে কুয়াকাটায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এই সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা তালা ভেঙ্গে ঘরের ভেতর ঢুকে নগদ টাকা ও সোনার অলঙ্কারসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মহিবুর রহমান কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা করেন। এরপর ডিবি পুলিশ গত ১১ জানুয়ারি নানা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ভরি ১০ আনার স্বর্ণালংকার ও বিভিন্ন মালামালসহ ৪ জনকে আটক করে। সর্বশেষ রোববার শাকিল হোসেনকে আটক করে ডিবি পুলিশ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.