Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আপনাদের জন্য আধুনিক মণিরামপুর গড়বো : এমপি ইয়াকুব

banglarbhoreBy banglarbhoreJanuary 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরামপুরের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এস এম ইয়াকুব আলী বলেছেন, ‘আমি রাজনীতি করতে আসিনি আপনাদের সেবক হতে এসেছি। আপনারা যে আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন আগামী পাঁচ বছরে আপনাদেরকে নিয়ে আধুনিক মণিরামপুর গড়ে আপনাদের সেই আশা পূরণ করতে আমি জীবন দিয়ে চেষ্টা করে যাব’।
গতকাল বিকেলে মণিরামপুর বাজারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
৭ জানুয়ারির নির্বাচনে নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে ঈগল প্রতীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াবুক আলী। এরপর ১০ জানুয়ারি সংসদ ভবনে শপথ নেন তিনি। শপথ শেষে বিমান যোগে গতকাল সকালে যশোর বিমানবন্দরে আসলে বিপুল সংখ্যক কর্মী সমর্থক তাকে অভিবাদন জানান। পরে সড়ক যোগে মণিরামপুরে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।
ইয়াকুব আলী বলেন, দীর্ঘদিন আপনারা মাদক, দুর্নীতি ও চাঁদাবাজদের দ্বারায় অতিষ্ঠ ছিলেন। এসব বন্ধ করতে আপনারা আমাকে ভোট দিয়েছেন। কোন স্ট্যান্ডে বা বাজারে আর চাঁদাবাজি চলবে না। আমি সন্ত্রাস, দুর্নীতি আর চাঁদাবাজ মুক্ত একটি মণিরামপুর গড়তে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা লাগবে।
তিনি বলেন, মণিরামপুরে বিভিন্ন অফিসে দুর্নীতি হয়েছে। ঘুষ বাণিজ্য চলেছে। সেগুলো আর চলবে না। আগামী তিন মাসের মধ্যে সকল দপ্তরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে।
গেল বছরগুলোতে যারা বিভিন্ন কাজে টাকা পয়সা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেগুলো আমাকে লিখে বা সরাসরি জানাবেন। আমি আপনাদের টাকা আদায়ের ব্যবস্থা করব।
নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, সৎ ও যোগ্য সভাপতি নির্বাচিত করে মণিরামপুরে সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য বন্ধ করা হবে। ভবদহ পাড়ের মানুষ যে আশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন আপনাদের জলাবদ্ধতা নিরসন করা হবে। পূর্ব অঞ্চলে আর ঘের বাণিজ্য চলবে না।
কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এমপি ইয়াকুব আলী বলেন, আপনারা যে ভালবাসা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন সেটা ধরে রাখতে চাই। কেউ মারামারিতে জড়াবেন না। তাহলে সে ভালবাসা আর থাকবে না।
সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মজিদ, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সন্দ্বীপ ঘোষ, সাবেক কাউন্সিলর গৌর ঘোষ, যুবলীগ নেতা সম আলাউদ্দিন, কৃষকলীগ নেতা আবুল হোসেন, কাউন্সিলর আদম আলী, বাবুল আক্তার, আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.